রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার শেষ দিনে ৮ পরীক্ষার্থী অনুপস্থিত

কলারোয়ার গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার শেষ দিনে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানবিক বিভাগের অর্থনীতি এবং পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা সুন্দর পরিবেশে সমাপ্ত হয়েছে।
কেন্দ্রে অর্থনীতি বিষয়ে ৪৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এর মধ্যে ২৪৩ জন ছাত্রের মধ্যে ৪ জন ও ২১০ জন ছাত্রীর মধ্যে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

একই দিন বেলা ২ টা থেকে সাড়ে ৩টায় অনুষ্ঠিত বানিজ্য বিভাগের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সহকারী সচিব হিসাবে দায়িত্বে ছিলেন বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
সরকারি প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস।

এদিকে, উপজেলার জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, খোরদো হাইস্কুল, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্র ও এম.আর ফাউন্ডেশন উপকেন্দ্রে এসএসসি ও সমমানের শেষ দিনের পরীক্ষা শান্তিপূর্ন ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ কর্মকর্তাসহ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা