সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশার আলো দেখছেন চাষীরা

কলারোয়ায় ঘেরের পাড়ে ক্ষিরাই চাষে বাপ্পার ফলন

কলারোয়ায় ঘেরের পাড়ে বর্ষা মৌসুমের ক্ষিরায় চাষে বাপ্পার ফলনে আশার আলো দেখছেন চাষীরা। প্রতি বছর বর্ষা মৌসুমের ক্ষিরায় চাষে প্রতি বছরের ন্যায় এবছরও ক্ষিরায় চাষের আগ্রহ লক্ষ্য করা যায়।

বর্তমানে চাষীদের ক্ষিরায় চাষের অদম্য আগ্রহের বহ্বি প্রকাশ লক্ষ করা গেছে।

উপজেলার জয়নগর, ধানদিয়া, বাঁটরা, আহসাননগর, বুইতাসহ অন্যান্য এলাকায় ঘেরের পাড় জুড়ে চোখ জুড়ানো অপরুপ সুন্দর্য্য চোখে পড়ার মত। শত শত বিঘা ঘেরের পাড়ে মাচার উপর সবুজ গাছ ও নিচে ঝুলে রয়েছে ক্ষিরায়। গত বছরের তুলনায় এবছর ক্ষিরায়ের বাপ্পার ফলন লক্ষ করা গেছে এবং ভালো দাম পাওয়ায় কৃষক বেজায় খুশি।

জানা গেছে, বর্ষা মৌসুমে ঘেরের পাড়ে মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে মাচার উপর ক্ষিরায় চাষ করে কৃষকেরা অধিক লাভবান হচ্ছে।গত বছরের তুলনায় এবছর ক্ষিরার চাষের অনুকুল আবহওয়া বিরাজ করায় ও ভালো দাম থাকায় কৃষকেরা তাদের ন্যার্য মুজুরী পাচ্ছে এমনটাই জানা গেছে।

কৃষক আলমগীর গাজী জানিয়েছেন, তিনি ৩ বিঘা ঘেরের পাড়ে ক্ষিরায় চাষ করেছেন। প্রতিদিন তিনি ৩ বিঘা ঘেরের পাড়ের জমি থেকে ৬/৮ মন ক্ষিরায় উত্তোলন করেন এবং প্রতি মন ক্ষিরায় বিক্রি করেন ৮ শত/১হাজার টাকায়।
তিনি আরও জানান, বিঘা প্রতি ১৫/২০হাজার টাকা খরচে ৮০হাজার থেকে ১লক্ষ টাকা ক্ষিরায় বিক্রি হবে।

নিলকন্ঠপুর গ্রামের বিল্লাল হোসেন জানান, তিনি ২বিঘা ঘেরের পাড়ে ক্ষিরায় চাষ করেছেন বর্ষা মৌসুমের সেই সাথে মাছ চাষ। একই সাথে দুইটি চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারছেন তিনি এবং প্রতিটি ঘের মালিকেরা একই আশায় মাছ চাষের পাশাপাশি বিকল্প চাষ হিসাবে ক্ষিরায়, ভেন্ডি, উচ্চে, বরবটি ইত্যাদি চাষ করছে ভালো ফলও পাচ্ছেন এমনটি জানিয়েছেন।তবে অন্য চাষের তুলনায় ক্ষিরায় চাষের আগ্রহ বেশি এমনটি জানান তিনি।

কৃষি অফিসের জয়নগর ইউনিয়ন ব্লক সুপারভাইজর তাপস মজুমদার জানিয়েছেন, জয়নগর ইউনিয়নের ঘেরের পাড়ে এবছর ১৫ হেক্টর ক্ষিরায়ের আবাদ হয়েছে। এবছর আবহওয়া অনুকুলে থাকায় ক্ষিরায় আবাদ ভালো হয়েছে এবং বাজার দরও অন্যান্য বছরের তুলনায় ভালো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত