শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

চলতি মৌসুমে কলারোয়া উপজেলার আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনকূলে থাকায় তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবছর ধান গাছের অবস্থা ভাল রয়েছে বলে জানান কৃষকরা।

আবহাওয়ায় কোন ব্যাতিক্রম না ঘটলে ফলন ভাল হবে বলে আশা করছেন কৃষি বিভাগ,

উপজেলার পিছলাপোল গ্রামের কৃষক মেকেন , কলাটুপির কৃষক আলমগীর, মেহমানপুর গ্রামের নাজমুল, বড়ালির আঃ সালাম, খোরদো গ্রামের আবদুল মান্নান ও কুশোডাষ্গা গ্রামের কৃষক মুজিবুর জানান, এ বছর আবহাওয়া কিছুটা ভাল থাকার কারণে রোপনকৃত আমন ধান গাছ সুন্দর ও সতেজ রয়েছে। প্রথম দিকে কিছু পচারোগ ও মুঞ্জিকাটি রোগ ধরলেও এখন তা আর নেই। ইতোমধ্যে অনেক জমিতে ধানের শীষ বের হয়েছে। কিছু দিনের মধ্যে সম্পূর্ণ এলাকার জমিতে ধানের শীষ বের হবে বলে তারা জানান। শেষ পর্য়ন্ত এবস্থা থাকলে ধানের ফলন ভাল হবে বলে তারা মনে করছেন।

কলারোয়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত রোপনকৃত আমন ধানে কোন রোগ বালাই আক্রমণ করেছে বলে তারা তেমন কোন খবর পাননি। এ ব্যাপারে উপ-কৃষি কর্মকর্তাগণ সতর্ক রয়েছেন।

এছাড়াও তারা কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তিনিও বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং ধান গাছ ভাল রয়েছে বলে জানান। এরকম থাকলে ভাল ফলন হবে আর এতে তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেবন বলে আশা করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত