বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চাঁদায় বাধা: ইজিবাইক মালিক সমিতির সভাপতিকে মারপিট

কলারোয়ায় ইজিবাইকে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমান বাবলু (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাবলু পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত খন্দকার আলী আকবারের ছেলে। এ ঘটনায় তিনি শুক্রবার বিকালে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

হাফিজুর রহমান বাবলু জানান, ‘শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় একজন ইজিবাইক চালক তার গাড়ীতে এক যাত্রী নিয়ে আসে। তখন গদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মুরাদ হোসেন জনি সেখানে ইজিবাইক চালকের কাছে ২০টাকা চাঁদা দাবি করেন। এনিয়ে তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ওই ইজিবাইক চালক আমার (হাফিজুর রহমান বাবলু) কাছে এসে এর বিচার দাবী করেন। আমি তার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাছে শুনেবুঝে তাদের মধ্যে মিলমিশ করতে গেলে জনি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী মারপিট শুরু করে। এতে মাথা কেটে জখম প্রাপ্ত হয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।’

এঘটনা উল্লেখ্য করে তিনি শুক্রবার বিকালে জনিকে আসামি করে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান