শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চুরির অপবাদে মহিলার মাথার চুল কাটার অভিযোগে মামলা

কলারোয়ায় ইট চুরির অপবাদে এক মহিলাকে গাছে বেঁধে চুল কেটে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এখনও পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।

ঘটনার বিবরণে জানা যায়, ২টি ইট চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামের ভারত প্রবাসী ইব্রাহিম গাজীর স্ত্রী ২ সন্তানের জননী দিনমজুর রশিদা খাতুন (৪৫) এর সাথে একই গ্রামের নেদুকালাসহ পরিবারের সদস্যতের প্রচন্ড ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে পরদিন সোমবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে চুরির অপবাদে রশিদাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে মাথার চুল কেটে, শাড়ি খুলে শ্লীলতাহানি করাসহ মারপিট করে ছেড়ে দেয়।

এ ঘটনায় রাশিদা বাদি হয়ে চুরির অপবাদকারি নেদুকালাসহ সহযোগীদের নামে খোর্দ্দ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিষয়টি কলারোয়া থানায় মামলা (নং-৮, ১০-৮-২১ইং) হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা