বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জয়নগর ইউপি’র নব-নির্বাচিত নারী চেয়ারম্যানকে সংবর্ধনা

কলারোয়ায় ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত নারী চেযারম্যান বিশাখা তপন সাহাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

জয়নগর ইউনিয়নের ধানদিয়া ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানদিয়া বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগ সভাপতি খালিদ হাসান টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলার প্রথম নারী চেয়ারম্যান বিশাখা তপন সাহা।

প্রধান বক্তা ছিলেন জয়নগর ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার।

নব নির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, ‘জয়নগর ইউনিয়নের উন্নয়নের রুপকার স্বপ্নদ্রষ্টা স্বামী প্রয়াত ইউপি চেয়ারম্যান তপন সাহার অসামাপ্ত কাজ সম্পন্ন করতে আমি বদ্ধপরিকর।’
এই ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করতে সর্বস্তরের ইউনিয়নবাসিকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

প্রয়াত ইউপি চেয়ারম্যান স্বামী তপন সাহার আত্মার শান্তি কামনা করতঃ নির্বাচনী জয়কে উৎসর্গ করে, তিনি আ.লীগ নেতা, কর্মী, সমর্থকসহ ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান