বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে ও জালালাবাদ ইউনয়নে সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে পৃথকভাবে কার্ডধারী অসহায়- দরিদ্র মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চত্ত¡রে পৌরসভার তালিকাভূক্ত ১১০৭ পরিবারের মাঝে বরাদ্দকৃত ২ কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), ২ কেজি মুসুরডাল(প্রতি কেজি ৬৫ টাকা) ও ২ লিটার সোয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) মূল্যে বিতরন করা হয়। কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, ইমাদুল ইসলাম, শেখ জামিল হোসন, মেজবাহউদ্দীন নিলু, সন্ধ্যা রানী বর্মন, ইতি খাতুন , আফজাল হোসেন, আসাদুজ্জামান তুহিন, সমাজ সেবক আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, ট্যাগ অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ডিলার মেসার্স স্বপ্নিল স্টোরের স্বত্তাধিকারী ওহিদুজ্জামান সহ কাউন্সিলর, পুলিশ কর্মকর্তা,সাংবাদিক ও উপকারভোগীবৃন্দ।

অনুরুপভাবে, একই দিন জালালাবাদ ইউনিয়নের সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা চত্বরে কার্ডধারী ৬০০ পরিবারকে টিসিবি পণ্য বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ডিলার মেসার্স জনতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সহ পুলিশ কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও উপকারভোগীগণ।

সোমবার (২১ মার্চ) ১২ নং যুগিখালীতে ৪৫৮ জন ও ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে ৮০০ জন তালিকাভ’ক্ত কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত