সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কলারোয়ায় টিসিবি পণ্য সরবরাহ ও বিক্রি কার্যক্রমে ইউএনও’র সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় ইউএনও কার্যালয়ে ্ওই সভাটি অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, সরকারের নির্দেশনায় ্উপজেলার ১২ টি ইউনিয়ন সহ ১টি পৌর সভায় অসহায়-দুস্থদের মাঝে স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে। টিসিবি পণ্য বিক্রয়ে প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী তালিকাভূক্ত কার্ডধারী কলারোয়া পৌরসভায়-১১০৭ জন, ইউনিয়ন ভিত্তিক যথাক্রমে, জয়নগর- ৪৪৫, জালালাবাদ- ৬০০, কয়লা- ৩৮০, লাঙ্গলঝাড়া -৪৫১, কেঁড়াগাছি- ৮০০, সোনাবাড়িয়- ৭৫৬, চন্দনপুর- ৯৩৮, কেরালকাতা- ৭০৫, হেলাতলা- ৬৯৪, কুশোডাঙ্গা- ৬৫৩, দেয়াড়া- ৬৩৩ ও যুগিখালী ইউনিয়নে ৪৫৮ জন সহ মোট ৮৬২০ জন অসহায়-দুস্থ ব্যক্তি তালিকাভ’ক্ত হয়েছেন।

তিনি আরো জানান, উপজেলার ৭ জন সরকার কতৃক অনুমোদিত টিসিবি ডিলারদের কাছ থেকে উপকারভোগীরা পবিত্র রমজান মাসের মধ্যে দুই কিস্তিতে স্বল্পমূল্যে ২ কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), ২ কেজি মুসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ও ২ লিটার সোয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) মোট- ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। পৌরসভা ও উপজেলা ব্যাপি টিসিবি ডিলারদের পণ্য বিক্রয় কার্যক্রমে পরিচালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের ১৩ জন অভিজ্ঞ কর্মকর্তাদেরকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ (দায়িত্ব) দেয়া হয়েছে। আগামীকাল রবিবার (২০ মার্চ) সকাল ৮ টায় পৌরসভার কার্ডধারীদের উপজেলা পরিষদ চত্বর ও জালালাবাদ ইউনিয়নের কার্ডধারীদের সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা চত্বরে কার্যক্রম উদ্বোধন শেষে পণ্য বিক্রয় করা হবে বলে জানা যায়।

আগামী ২৪ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে ইউনিয়ন ভিত্তিক প্রণীত তালিকা অনুযায়ী বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম,আনিছুর রহমান, জাকির হোসেন, সরদার জিল্লুর রহমান, অরিফুল হক চৌধুরী, জুলফিকার আলী, ফারুক হোসেন রাজ, তরিকুল ইসলাম, ফারুক হোসেন, অফিস স্টাফ আ: মান্নান,আকাশ সহ ডিলার ওহিদুজ্জামান, ডিলার রফিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন