রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সুন্দরবন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান

কলারোয়ায় টি,সি,সি কাপ টি-২০’ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান হয়েছে। কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব রানার্স আপ হয়।

রবিবার (২০ ফেব্রæয়ারী) সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে ও মিয়া ফাউন্ডেশনের অর্থায়ানে টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ১১৩ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সুন্দরবন ক্রিকেট একাডেমির আশিক ম্যান অব দ্যা ম্যাচ এবং তুলসীডাঙ্গার শামিম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও সাজু হালদার। স্কোরার পার্থ মন্ডল। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলার শুরুতেই উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বি,পি,এল মাতানো কলারোয়ার কৃতি সন্তান মূত্যঞ্জয় চৌধুরী ও অনুর্ধ -১৯ দলের খেলোয়াড় আশিক। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মেহফুজ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিম বাবু, পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কে,এম,আনিছুর রহমান, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক এম,এ,সাজেদ, দৈনিক নতুন সূর্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক ফারুক রাজ সাংবাদিক জাহাঙ্গীর আলম,মিনিস্টার পার্কের ম্যানেজার আশরাফুজ্জামান সোহাগ, এনজিও কর্মকর্তা আইয়ুব আলী, মাসউদুল ইসলাম মাসুদ, মোশাররফ হোসেন মাছুম, ক্রীড়া প্রেমী গোলাম মোস্তফা রিগ্যান, সোনালি ব্যাংক কর্মকতা সালাউদ্দিন চঞ্চল, মোর্তজা হাসান, মিয়া ফারুক হোসেন স্বপন সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত