বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেনসিডিল উদ্ধার

কলারোয়ায় ডাকাতি মামলার আসামিসহ ৮ ব্যক্তি আটক

কলারোয়ায় ডাকাতি মামলার এক আসামিসহ ৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১০ বোতল ফেনসিডিল।
বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
শুক্রবার আটকদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার একজন আসামি ও ১০ বোতল ফেনসিডিলসহ একজন আসামি এবং জিআর ওয়ারেন্টের ৬ জন আসামিসহ মোট ৮জন আসামি গ্রেফতার হয়েছে।
শার্শা থানার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি আলমগীর হোসেন (২৮) এবং কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ রফিকুল গাজী (৫৫)কে পুলিশ আটক করেছে।
অপর আটক ব্যক্তিরা হলো জিআর ওয়ারেন্টের আসামি শেখ কামাল হোসেন (৩৮), ইমরান হোসেন সরদার (২৮), আক্তারুল ইসলাম, শেখ শাহিনুর রহমান (৩০), শেখ মোমিনুর রহমান (৩৫) ও আব্দুর রউফ সরদার (৩৫)।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা