শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের বার্ষিক সম্মেলন

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের বার্ষিক সম্মেলন-২০’ কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপজেলা কমিটি গঠন ও পূণঃ মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ ডিসম্বর) শুক্রবার সকাল ১০ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্মচারী পরিষদ নেতা অফিস সহকারি আব্দুল গফ্ফার।

সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আবুল খায়ের, সহকারি অধ্যাপক ইউনুছ আলী খান, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্র কমিটির সদস্য সচিব মোকলেছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শামীম পারভেজ, যুগ্ন সম্পাদক আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কবিরুল ইসলাম, উপজেলা কর্মচারী পরিষদ নেতা সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের অফিস সহকারি আফজাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্মচারী হাবিবুল্লাহ খান। সব শেষে সর্বসম্মতিক্রমে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অফিস সহকারি আব্দুল গফ্ফার ও গার্লস পাইলট হাইস্কুলের অফিস সহকারি আকরম আলীকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কলারোয়া উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন