শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবজাতক পেয়েছে মা, পিতা হচ্ছে না কেউ!

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি ভুমিষ্ট হওয়া নবজাতক পেয়েছে তার মা, কিন্তু তার পিতা হচ্ছে না কেউ!
এমনই ঘটনা ঘটেছে উপজেলা দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া মাঠপাড়া গ্রামে।
৭ দিনের ওই নবজাতক ছেলে সন্তানের পিতার পরিচয় দাবী করেছেন অসহায় মা।

প্রেম-ভালোবাসার সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে সন্তান জন্ম নেয়ায় উল্টে গেছে প্রেম-ভালবাসা আর বিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারী উপজেলার খোরদো পল্লী সেবা কেন্দ্রে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন অসহায় ওই মা। বর্তমানে মা ও নবজাতক সুস্থ্য আছেন।

বৃহষ্পতিবার (৩ মার্চ) ৭ দিন বয়সী শিশু ছেলের মা (১৯) জানান, প্রায় দেড় বছর ধরে দেয়াড়া নতুন বাজার এলাকার মোস্তফা সানার ছেলে নাঈম (২২) এর সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছিলো। নাঈম প্রায় সময় তাদের বাড়ীতে যাতায়াত করতো। এ নিয়ে এলাকাবাসী তাদের ঘরের মধ্যে দু’জনকে আটকেও রাখে। পরে দেয়াড়া মাঠপাড়া ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এসে নাঈমকে ধরে মারপিট করে ছেড়ে দেন। এর পরেও নাঈম তাকে ছাড়া বাঁচবে না বলে প্রায় সময় ফোন করে তাদের বাড়ীতে ও তার বিভিন্ন স্থানে নিয়ে যেতো। প্রেমের সম্পর্ক আর বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কও হয়। এরই মধ্যে অন্ত:সত্বা হয়ে পড়লে ও পরবর্তীতে পেটের বাচ্চা বড় হয়ে যাওয়ার কথা শুনে নাঈম যোগাযোগ বন্ধ করে দেয়। এর আগে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য তার পিতাকে ১৬ হাজার টাকা দেয় নাঈমের পিতা মোস্তফা সানা। ওই কথা শুনে পুলিশ তার বাচ্চা নষ্ট না করতে বলে।

অভিযুক্ত নাঈমের পিতা মোস্তফা সানা বলেন, তার ছেলেকে অন্যায় ভাবে দোষারোপ করা হচ্ছে। প্রায় ৩ মাস আগে ২০ হাজার টাকা দিয়ে সাদা কাগজে সহি নিয়ে বিষয়টি মিমাংশা করে নিয়েছি। এখন আবার কি সমস্যা?

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আকলিমা খাতুন গরীব অসহায় নারীকে আইনে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

খোরদো পল্লী সেবা কেন্দ্রের ডাক্তার বকুল হোসেন জানান, তার ক্লিনিকে গত ২৪ ফেব্রুয়ারী ভর্তি হয় ওই নারী। বিকাল ৪ টার দিকে সিজার করা হয়। তিনি ৭ হাজার টাকা নিয়ে ওই সিজার করান সাতক্ষীরার ডাক্তার ইমরান হোসেনকে দিয়ে।

দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান, ঘটনাটি শুনে তিনি ১ মার্চ রাত ৯টার দিকে কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধাকে জানিয়েছেন। তিনি নিষ্পাপ শিশু ছেলের পিতার পরিচয় পায় তার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। এ সকল কথা শুনে ওসি সাহেব চেয়ারম্যানকে জানায়- অভিযোগ পেলে ওই নারীকে আইনে সহযোগিতা দেয়া হবে।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান জানান, ‘ঘটনাটি শুনেছি। আমরা ন্যায় বিচার চাই। নবজাতক শিশুর পিতৃপরিচয় সুনিশ্চিত হওয়া জরুরী।’

এ দিকে অহসায় ওই নারী তার নিষ্পাপ শিশু ছেলের পিতার পরিচয়ের দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”