সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পাওনাদারের লাথিতে দেনাদার নিহত হওয়ার ঘটনায় মামলা

সাতক্ষীরার কলারোয়ায় পাওনাদারের লাথিতে দেনাদার নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত রেজাউল শেখের ছেলে রিপন হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে ৯ জনকে আসামী করে এ হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হননি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, উপজেলার ওফাপুর গ্রামের মাজেদ ঢালী একই গ্রামের রেজাউল শেখের নিকট এক হাজার ২০০ টাকা পেতেন। বুধবার রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রেজাউল ইসলামের উপর হামলার অভিযোগ ওঠে মাজেদ ঢালী ও তার ছেলে উজ্জ্বল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে।

এ সময় উজ্জ্বল হোসেন দেনাদার রেজাউলের বুকে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে। বৃহষ্পতিবার সকালে রেজাউল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় মাজেদ ঢালীর ছেলে রিপন হোসেন বাদি হয়ে ৯ জনকে আসামী করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা