শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক আহত, থানায় অভিযোগ দায়ের

কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কৃষক আজিবর (৩২) কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রমজান সরদারের পুত্র। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া গ্রামের মাছের ঘেরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে।

এ ব্যাপারে আহতের ভাই তজিবর রহমান কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, গুরুতর আহত আজিবর দীর্ঘ ১০ বছর যাবৎ বোয়ালিয়া গ্রামের নিজস্ব জমিতে মাছের ঘের করে মাছ চাষ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে মাছের ঘেরে যেয়ে দেখতে পাই প্রতিপক্ষরা জলাশয়ের (ঘের) সীমানায় দেয়া বেড়া তুলে দিয়েছে। এ ব্যাপারে একই গ্রামের প্রতিপক্ষ মতিয়ার রহমানের ছেলে আব্দুর রহমান, আতিয়ারের ছেলে সাইদুল ইসলাম ও রমজান সরদারের ছেলে মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার ভাইকে এলাপাতাড়ি মারধরসহ কাঠের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক আহত অবস্থায় আজিবরকে আমিসহ স্থানীয়রা কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করি।

বর্তমান সে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনে। সোমবার দেয়া অভিযোগ পত্রে তদন্ত পূর্বক মামলা রুজু করার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, আরও জানা যায়, বিষয়টি নিয়ে ইতোপূর্বে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল জমিজমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত