সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরার জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে ৫ উইকেটে স্বাগতিকদের হারিয়ে জয়লাভ করেছে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি।

বুধবার (১৪অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। দলের পক্ষে রায়হান ১৮বলে ২৫রান, তপু ও সুমনের ব্যাট থেকে ২১রান করে আসে ও জাহাঙ্গীর ও আকতার ব্যাট থেকে ২০রান করে আসে।

বোলিংয়ে সাতক্ষীরার ভুবন ৫ ওভারে ২১রান দিয়ে ৩ উইকেট ও নোমাম ৬ ওভারে ২২রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।

সাতক্ষীরা ক্রিকেট একাডেমির ১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৩ ওভার ৩বল খেলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

দলের পক্ষে মাহিন ৪৪বলে ৩৫রান করে, মফিজ ৩৮বলে ৩১রান করেন ও রাকিব ১৯বলে ২৫রান করেন।

বোলিংয়ে কলারোয়ার পক্ষে মুরাদ ৫ ওভারে ৩০রান দিয়ে ৩টি উইকেট এবং আকতার ও জাহাঙ্গীর ১টি করে উইকেট লাভ করে।

ম্যাচটি পরিচালনা করেন সাকিব ও রনি।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি