শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে হসপিটাল কিংস চ্যাম্পিয়ন

কলারোয়ায় Sergel Friendship Cup-22 প্রীতি ফুটবল ম্যাচে হসপিটাল কিংস চ্যাম্পিয়্যান হয়েছে। সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে রবিবার( ৩১ জুলাই) বিকালে হেলথকেয়ার ফার্মাসিউক্যাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগীতাপূর্ন খেলাটি অনুষ্ঠিত হয়৷

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে হসপিটাল কিংস একাদশ ৪-১ গোলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ শফিকুল ইসলামের নেতৃত্বে হসপিটাল টাইগার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলার শুরুতেই ফিফা ফেয়ার প্লে ছং শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উভয় দলের খেলোয়াড়দের সাথে অতিথি হিসাবে সৌহার্দ্যপূর্ন পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক কুমার শেঠ, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আঃ রহিম বাবু।

বিপুল সংখ্যক দর্শকবৃন্দের উপস্থিতিতে খেলাটি উপভোগ করেন ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, মেডিকেল অফিসার ডাঃ গাজী আশিক বাহারের গর্বিত মাতা ও স্ত্রী সহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এরিয়া ম্যানেজার আহসান উল্লাহ ও রেফারি কামরুজ্জামান বাবু।

খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন, সহকারী রেফারি ছিলেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ডাঃ গাজী আশিক বাহার হ্যাট্রিক ও মাহফুজ ১ টি করে গোল করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডাক্তার গাজী আশিক বাহার। সব শেষে চ্যাম্পিয়ন ও বিজীত দলকে ট্রফি প্রদান করে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন