সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফোর মার্ডার: নিহতের ছোট ভাই ৫দিনের রিমান্ডে

সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রী খুনের ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক ইয়াসমিন নাহারের আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন সিআইডির কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কলারোয়ায় চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে নিহতের ছোট ভাই রায়হানুল ইসলামকে আদালতে পাঠানো হয়।

সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, ‘সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে একই পরিবারের বাবা-মা, তাদের দুই সন্তানসহ ৪ জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শাহিনুরের আপন ভাই রায়হানুলকে গত শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। ওই আবেদনের প্রেক্ষিতে রোববার (১৮ অক্টোবর) বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

বাদী পক্ষের আইনজীবী জগলুল হোসেন ৫ দিনের রিমান্ডের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রায়হানুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবে না। তাকে আমলী আদালত-২ এর বিচারক ইয়াসমিন নাহারের আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত: ১৫ অক্টোবর ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, পুত্র মাহি ও কন্যা তাসনিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। অক্ষত থেকে যায় ৬ মাস বয়সী শিশু কন্যা মারিয়া। রাতে শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা (নং ১৪) দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে।

এদিকে, মাদক নাকি পারিবারিক কলহ, জমি নিয়ে বিরোধ নাকি ব্যবসা কেন্দ্র করে নৃশংস এ হত্যার ঘটনা তা দ্রুত উদ্ঘাটন করে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল