শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দেয়াড়া ইউনিয়ন

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ বালক-১৭) চ্যাম্পিয়ন হয়েছে দেয়াড়া ইউনিয়ন।
সোমবার বিকেলে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কলারোয়া পৌরসভাকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে দেয়াড়া। এর আগে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকে।

ম্যান অব দ্য ফাইনাল হন রানার্সআপ দলের রাসেল।
ম্যান অব দ্য টুর্নামেন্ট বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের গোলকিপার জিম।

আর সকালে একই মাঠে দুটি সেমিফাইনালে ম্যাচে লাঙলঝাড়াকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে দেয়াড়া ও জয়নগরকে ১-০ গোলে পরাজিত করে পৌরসভা দল ফাইনালে ওঠে।

খেলাগুলো পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, রুহুল আমিন, রাশেদুজ্জামান রাশেদ, মোশাররফ হোসেন, আবু সাঈদ, আনোয়ার হোসেন, সাজু হালদার।

ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন, রুস্তম আলী, জাহাঙ্গীর হোসেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সারাদেশের ন্যায় কলারোয়ায় উপজেলা পর্যায়ে বালকদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রব, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, নুরুল ইসলাম, কলারোয়া নিউজের হাবিবুর রহমান রনি, আদিত্য কুমার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন