রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিজ্ঞান কুইজ প্রতিযোগীতা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

কলারোয়ায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা-২১’ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মিলনায়তনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বের) সকাল ১০টায় সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন গ্রুপে শতাধিক শিক্ষার্থী উভয় প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

প্রতিযোগীদের জ্ঞান অর্জনে বিজ্ঞান ভিত্তিক কুইজ ও অলিম্পিয়াডে অংশগ্রহন করায় শিক্ষার্থীদেরকে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিযোগীতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ. রব, আইসিটি শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

প্রতিযোগীতা শেষে ’ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতার ফলাফলে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সরকারি পাইলট হাইস্কুলে নবম শ্রেণীর ছাত্র ফুয়াদ সালীম, দ্বিতীয় স্থানে বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শিহাব উদ্দীন, তৃতীয় স্থানে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী অর্নবী পাল রিয়া, চতুর্থ স্থানে সরকারি পাইলট হাইস্কুলে দশম শ্রেণীর টিউলিপ সরকার পিউ, ৫ম স্থানে সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র নাফিউল ইসলাম।

সিনিয়ির গ্রুপে প্রথম স্থান দখল করেছেন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আহমেদ ইমতিয়াজ, দ্বিতীয় স্থানে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুবাইয়া তারামুম মৃত্তিকা, ৩য় স্থানে আমানুল্লাহ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এসএম মেশতাক কবির, ৪র্থ স্থানে সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বাপ্পী রঞ্জন দে ও ৫ম স্থানে সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাফিসা আবাসুম।

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার ফলাফলে ৩ শিক্ষার্থীর দলগত অংশগ্রহনে প্রথম স্থান অধিকার করেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দল, দ্বিতীয় স্থানে সরকারী পাইলট হাইস্কুল দল ও তৃতীয় স্থানে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন দল।

উভয় প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত