বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

কলারোয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কলারোয়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

’স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির।

প্রধান অতিথি তার বক্তব্যে বিজ্ঞান অভিশাপ নই,আর্শীবাদ। আর এই আর্শীবাদকে পাথেয় করে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের (ক্ষুদে বিজ্ঞানীদের) নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বিশ্বের মাঝে দেশ উন্নতশীল দেশ হিসাবে সম্মান অর্জন করবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একই সাথে তিনি ক্ষুদে বিজ্ঞানীদের (শিক্ষার্থী) শুভেচ্ছা জানিয়ে তাদের মেধাকে বিকশিত করতে স্মার্টফোনের মাধ্যমে সৃজনশীল চিন্তায় এগিয়ে আসার আহবান জানান।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, ক্ষুদে বিজ্ঞানী কলেজ ছাত্রী ফারিয়া ছিদ্দিকী।

শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কৃষ্ণ সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সিনিয়র মৎস্য কর্মকতার্ রবীন্দ্র নাথ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সূধি ও সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থেকে ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব