বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

কলারোয়ায় বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

কলারোয়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।

‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি’- প্রতিপাদ্যে শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

মেলায় অংশগ্রহনকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৭টি স্টলে ক্ষুদে বিজ্ঞানী তথা শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টের বিচারে জুনিয়র ও সিনিয়র গ্রুপের ৬টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

সিনিয়র গ্রুপের পুরষ্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে- শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, কলারোয়া সরকারি কলেজ ও বেগম খালেদা জিয়া কলেজ। জুনিয়র গ্রুপে প্রথম ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠােনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, বিজ্ঞান শিক্ষক প্রদীপ বিশ্বাস, শিক্ষক হুমায়ুন কবির, শামসুর রহমান লাল্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক ও সূধিবৃন্দ।

বিচারকমন্ডলীতে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

উল্লেখ্য, বৃহষ্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মেলার উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!