মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ পালন

কলারোয়ায় ‘বিশ্ব উচ্চ রক্তচাপ’ দিবস পালিত হয়েছে৷

সোমবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আপনার রক্তচাপ জানুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবন উপভোগ করুন’ -প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, রিসোর্স পার্সন মেডিকেল অফিসার ডাক্তার তানভির ছিদ্দিকী, মেডিকেল অফিসার (এমওডিসি) গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডাক্তার ইয়াসনা কিবরিয়া, ডাক্তার সোনিয়া খাতুন, ডাক্তার মাকসুদা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক (এইচ আই) নজরুল ইসলাম, প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদসহ নার্স ও সংশ্লিষ্ট অন্যরা।

উচ্চ রক্তচাপ চেকআপ ও নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরী। মৃত্যু ঝুঁকি কমানো, স্ট্রোক, হার্টএট্যাকসহ শারীরিক অন্যান্য রোগ হ্রাসে নিয়মিত উচ্চ রক্তচাপ চেকআপ করা ও নিয়ন্ত্রণে রাখা সকলকে সচেতন হতে হবে। শুধু বয়স্ক নয়, যেকোন বয়সেই বিশেষ করে পয়ত্রিশোর্দ্ধ বয়সীদের উচ্চ রক্তচাপ সম্পর্কে সজাগ থাকতে হবে। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সচেতন হতে হবে। সুস্থ্য জীবন যাপনে এর কোন বিকল্প নেই।’

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা