শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফলো আপ..

কলারোয়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা ।। জামাতা আটক

সাতক্ষীরার কলারোয়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসসকে গলা কেটে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নিহতের স্ত্রী আছিয়া খাতুন জানান, ‘জমি নিয়ে বিরোধসহ দেয়াড়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় অহেদ আলীর সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। তিন বছর আগে তার স্বামীকে মারপিটও করে অহেদসহ তার লোকজন।’

আছিয়া খাতুন আরো জানান, ‘তার দু’ছেলের মধ্যে ছোট ছেলে বাচ্চু মালয়েশিয়ায় থাকে। বাচ্চুর টাকা দিয়ে কয়েক মাস আগে বাড়ি থেকে কয়েক’শ গজ দূরে নতুন বাড়ি তৈরী করা হয়। নতুন বাড়িতে তারা মাঝে মাঝে অবস্থান করতেন। মঙ্গলবার তিনি দুর্ঘটনায় আহত তার ভাই বাবুকে দেখতে ছোট মেয়ে নার্গিসকে নিয়ে বাপের বাড়ি সাতক্ষীরা শহরের সুলতানপুরে যান। নার্গিস বুধবার দুপুরে বাড়ি ফিরে যায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার স্বামী ভাত খেয়ে নতুন বাড়িতে যায়। সকালে তিনি বাড়িতে আসেননি। বাড়ির লোকজন ওই বাড়িতে যেয়ে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। ফলে তার স্বামীকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও না পেয়ে বুধবার সন্ধ্যায় তালা ভেঙে দেখতে পায় গলাকাটা লাশ।’

মাদ্রাসা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

কলারোয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, ‘নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

তিনি আরো জানান, ‘এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে নিহতের জামাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত