বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার

কলারোয়ায় বৃদ্ধ কৃষক হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের বিশ্বাস পাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬০) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। একই সাথে হত্যাকারী নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার সহ হত্যাকান্ডের সময় হত্যাকারীর শরীরে পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেফতার নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের দেওয়া তথ্য মতে শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে নিহত মোসলেম উদ্দিনের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়।

পরে দেয়াড়া খানপাড়া থেকে গ্রেফতার আবুল কালাম আজাদের ভাইপো হাবিবুরের ঘর থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, হত্যাকান্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকান্ডের রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করা হয়। তদন্তের এক পর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে। তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়। একই সাথে তার ভাইপো’র ঘর থেকে হত্যাকান্ডের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়।
গ্রেফতার আবুল কালাম আজাদকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃদ্ধ কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান