রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন সিঙ্গাপুর প্রবাসী

ব্রেন টিউমারে আক্রান্ত সাতক্ষীরা সিটি কলেজের মেধাবী ছাত্র রিপনের পাশে দাঁড়ালেন বিশিষ্ট চিকিৎসক ডা. পলাশের ভাই সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহিম মিলন।

রিপন হোসেন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রামের মোকছেদ আলীর পুত্র।

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে পিতার সর্বশেষ সম্বল ভিটা বাড়ির জমি বিক্রি করে প্রায় ১৩ লক্ষাধিক টাকা খরচ করে ভারতের ভেলোরের একটি হাসপাতালে বছর খানেক আগে অপারেশন হয়। কিন্তু অপারেশন সফল না হওয়ার কারণে আবারো অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর অসুস্থ রিপন হোসেন।
রিপন হোসেন ভারতের ভেলোর থেকে এলাকাবাসির কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আকুতি জানিয়েছেন বৃত্তবানদের কাছে।

এ খবর জানতে পেরে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহিম মিলন। মিলন কলারোয়া উপজেলার হাটুনী গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র ও ডা. মাহমুদুল হাসান পলাশের চাচাতো ভাই।

দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রিপনের অসহায়ত্বের কথা ভেবে সিঙ্গাপুর থেকে তার ভাই ডা. মাহমুদুল হাসান পলাশের কাছে ৬৫ হাজার টাকা প্রেরন করেন প্রবাসী মিলন। শুক্রবার সেই টাকা অসুস্থ রিপনের বড় ভাই বকুলের হাতে তুলে দেন ডা.পলাশ।

সেসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা আলমগীর কবির প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত