শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূমিদস্যু কর্তৃক জমি রেকর্ড করার অভিযোগে মানববন্ধন

কলারোয়ায় ভূমিদস্যু কর্তৃক জাল কাগজ তৈরী করে জমি অবৈধ ভাবে রেকর্ড করে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট পশ্চিম পাড়ার ১৮জন ভুক্তভোগী কৃষক মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন করেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলার ঝাপাঘাট পশ্চিমপাড়া ইছাহক মন্ডলের পুত্র আনারুল ইসলাম ও নুরুল ইসলামের নামে অবৈধ কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে ১৭ থেকে ১৮ বিঘা সম্পদ নিজ নামে রেকর্ড করার অভিযোগে করেছেন।

ভুক্তভোগীরা জানান, আমরা সর্বশান্ত হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহি অফিসার, কলারোয়া থানা, জেলা ডিবি পুলিশ, ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছি।
গত ৩ অক্টোবর জাল-জালিয়াতির বিষয়টা জানতে পেরে আমরা কলারোয়া উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) আল মামুন ও কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিসের মুহুরী উজ্জল হোসেনের নামে এই অভিযোগ দায়ের করেছি।

ঘটনার বিবরণে জানা যায়, ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঝাপাঘাট গ্রামের (পশ্চিমপাড়া) ১৮ জন কৃষকের বিনিময় সম্পত্তি, পাওয়ারী সম্পত্তির যাবতীয় কাগজপত্রাদী থাকা সত্বেও একই গ্রামের পরসম্পদ লোভী ভূমিদস্যু ইছাহক মোড়লের পুত্র নুরুল ইসলাম ও আনারুল ইসলাম প্রকৃত জমির মালিকদের অগোচরে অতি গোপনীয় ভাবে ২০১৮-১৯ সালে কাগজ পত্র জাল জালিয়াতি করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। যার নামজারী ও জমা একত্রীকরণ কেস নম্বর (২০১৮-১৯সালের)১৯৪, ১৯৫, ১৯৬, ১৯৭, ১৯৮, এবং নতুন খতিয়ান (বিএস) নম্বর- ৬৯৯, ৭০০, ৭০১, ৭০২ ও ৭০৩ এবং যাহাতে বাদীগনের জমিতে বসতভিটা, ফসলী জমি, কবরস্থান সহ অন্যান্য জমি রয়েছে। বিবাদীগণ ২০১৮-১৯ সালের জমির কাগজপত্র জাল-জালিয়াতির সাথে সংশ্লিষ্টতা থেকে হেলাতলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং কলারোয়া সাব রেজিস্ট্রি অফিসের মুহুরী উজ্জল হোসেন বিবাদীগনের কাছ থেকে ২০ থেকে ২২ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য করে জমির সকল কাগজপত্রাদি জাল-জালিয়াতি কাজে ও অবৈধ রেকর্ডের কাজে সহযোগীতা করেছে বলে অভিযোগ করেন বাদীগণ।

এতে করে জমির প্রকৃত মালিকগণ সর্বশান্ত হয়ে পড়েছে। যার পরিপ্রেক্ষিতে ১৮ জন ক্ষতিগ্রস্ত কৃষক মালিকানা জমি ফেরত ও বিবাদীগণের জাল-জালিয়াতির মাধ্যমে করা জমির রেকর্ড বাতিল করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট।

জাল জালিয়াতির মাধ্যমে জমি অবৈধ রেকর্ড বাতিলের জন্য গত ২৫ অক্টোবর তারিখে কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) অফিস বরাবর ১৫০ ধারায় অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিকগণ। যার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

এ বিষয়ে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আক্তার হোসেন বলেন- ‘ভুক্তভোগীদের নিকট থেকে একটি আবেদন পেয়েছি যার মধ্যে ৫, ৬টি কেস রয়েছে। সেগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারীর (নায়েব) কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল