বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্যান চালকের কুড়ে ঘর ভাংচুর, হামলায় আহত ৫

কলারোয়ায় এক অসহায় ভ্যান চালকের কুড়ে ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এসময় ভাড়াটে বাহিনীর হামলায় ৫ জন আহত হয়েছেন।

৯৯৯-এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান থেকে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ভ্যান চালক উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামের মৃত দেলবার দফাদারের ছেলে ভ্যান চালক আবুল কাশেম (৫২) সাংবাদিকদের জানান, তার বাপ-চাচারা দুইভাই। তাদের পৈত্রিক দুই দাগে ৪২শত জমি রয়েছে। সেই জমির মধ্যে থেকে চাচা সৈয়লদ্দিন দফাদার তার পৈত্রিক ২১শতক জমি রায়টা গ্রামের হামিদুল্লাহ সরদারের কাছে বিক্রয় করে দেন। এরপর থেকে নিরহ ভ্যান চালক তার পৈত্রিক সূত্রে প্রাপ্য ২১শতক জমিতে ৩ বোন ও মাকে নিয়ে বসত বাড়ী করে বসবাস করে আসছেন। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরমধ্যে তার চাচার বিক্রয়কৃত জমি হামিদুল্লাহ সরদার তার বড় ছেলে আজগার আলীর কাছে বিক্রয় করে দেয়। আজগার আলী ওই জমিতে বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।

এরপর আজগার আলী কৌশল করে তার ২১ শতক জমি আকছেদ আলী গাজী নামের এক ব্যক্তির কাছে বিক্রয় করে দেয়। দীর্ঘ দিন পরে আকছেদ আলী গাজী জমির দখল না পেয়ে নিরহ আবুল কাশেমের বাগানকৃত পৈত্রিক জমিতে পাকা বসত ঘর নির্মানের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় গত ৯নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আজগার আলী ও আকছেদ আলী গাজী কলারোয়ার দেয়াড়া, ঝিকরা ও মির্জাপুর থেকে লোক ভাড়া করে নিয়ে নিরহ ভ্যান চালকের কুড়ে ঘর ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে ভ্যান চালক আবুল কাশেম (৫২), বৃদ্ধা মা রহিমা খাতুন (৭০) বোন-মনজুয়ারা (৫৫), মাজেদা খাতুন (৪২), দোলাভাই-আজাহারুল ইসলাম (৪৫) আহত হয়।

এছাড়াও তারা গাছগাছালি কেটে নষ্ট করে। ওই সময় ৯৯৯ এর ফোন পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থানে এসে আকছেদ আলী, হযরত, এরশাদ, মামুন, মদুত ও ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

তিনি আরো বলেন- আমার পৈত্রিক জমি তারা গোপনে নিজেদের নামে রেকর্ড করে নেয়ার ঘটনায় তিনি সাতক্ষীরা আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছেন, জমি অবৈধ ভাবে দখলের চেষ্টার জন্য তিনি সাতক্ষীরা আদালতে ১৪৫ধারায় একটি মামলা করেন। এরপরে তারা আদালতে মামলা চলমান থাকার পরেও অবৈধ ভাবে বাড়ী ঘর ভাংচুর করে নিরহ ভ্যান চালকের পরিবারের উপর হামলা করেছে। তিনি এঘটনায় আদালতে একটি মামলা করেছেন। বর্তমানে আদালতে ৩টি মামলা চলমান রয়েছে। নিরহ ভ্যান চালক আবুল কাশেম ন্যায় বিচার পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও আদালতের বিচারকের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা