শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাদক মামলা থেকে পুত্রকে অব্যাহতি চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

কলারোয়ায় মিথ্যা মাদক মামলার দায় হতে ইজিবাইক চালকপুত্রের অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর নব মুসিলমা মাতা খুকু মনি।
তিনি কলারোয়া উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের খায়রুজ্জামানের স্ত্রীর।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন অসহায় নিরিহ নব মুসলিম মহিলা। ৩০/৩৫ বছর পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। স্বামী খায়রুজ্জামানের ঔরসে আমার গর্ভে ২ কন্যা এবং একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। প্রায় ২০ বছর পূর্বে আমার স্বামী আমাদের ছেড়ে কোথায় চলে যান, তা আমাদের আজও অজানা। একদিকে নব মুসলিম অন্যদিকে স্বামী পরিত্যাক্ত হয়ে অন্যের বাড়িতে কাজ করে, মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে ৩ সন্তানকে বুকে নিয়ে অতিকষ্টে বেঁচে আছি। অর্থের অভাবে একমাত্র ছেলেকে লেখাপড়া করাতে না পারলেও অন্তত তাকে চুরি, মাদক গ্রহন, মাদক ব্যবসা এবং অন্যের ক্ষতি করার শিক্ষা তাকে দেইনি। আমার একমাত্র পুত্র ইকরামুল হোসেন অত্র এলাকায় একজন নম্রভদ্র, নিরিহ এবং সর্ব মহলে প্রশংসিত পরহেজগার যুবক হিসেবে পরিচিত। জীবিকার জন্য বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের ইজিবাইক ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করে। আমার পুত্র সারাদিন ইজিবাইক চালিয়ে রাতে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে চার্জে রেখে বাড়ি যায়। আর পরের দিনে আবার ইজিবাইক নিয়ে রাস্তায় বের হয়।

তিনি আরো বলেন, প্রতিদিনের ন্যায় গত ০৯/১০/২০২০ তারিখে ভোরে বাড়ি থেকে বের হয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে ইজিবাইক নেওয়ার উদ্দেশ্যে যাওয়া মাত্রই আমার পুত্র ইকরামুলকে এলাকার কিছু মাদক ব্যবসায়ী মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়। আমার পুত্র হার্ডের রোগি এবং এ্যাপেন্ডিস অপারেশনের রোগী। এরপর একটি মিথ্যা মাদক ব্যবসার গল্প সাজিয়ে আমারপুত্র কে ৩ নং আসামী করে জেল হাজতে প্রেরণ করে। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একজন অসহায় নিরিহ যুবককে এভাবে নির্যাতন এবং মামলায় ফাঁসানোর বিষয়ে প্রতিবাদও করেন। আমার পুত্র মাদক ব্যবসা তো দূরের কথা একটি বিড়ি সিগারেটও কোনটি মুখে দেইনি। আমি একজন নব মুসলিম অসহায় নিরিহ মা। আমার কলিজার টুকরাকে এভাবে মারপিট করে, মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর এলাকার শত শত মানুষ আমার পুত্র ইকরামুলকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। সকলেই একটাই কথা বলছেন যারা প্রকৃত ব্যবসায়ী, মাদক সেবী তাদের না ধরে বা অন্য কোন ছেলেকে না ধরে এলাকার সব চেয়ে নম্রভদ্র পরেজগার যুবককে কেন এভাবে ফাঁসানো হলো।

এলাকাবাসী অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন এবং মিথ্যা মামলার দায় হতে অব্যাহতির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমিরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা
  • কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ
  • উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ
  • কলারোয়ায় ‘শিষ্টাচার ও নৈতিকতায় সফল শিক্ষক’ প্রধান শিক্ষক মুজিবুর রহমান
  • জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক