বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে রইচ-দীপক জুটি জয়ী

কলারোয়ায় দ্বৈত মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের লীগ পর্যায়ের খেলায় রইচ উদ্দীন ও দীপক শেঠ জুিট জয়ী হয়েছে।

গার্লস পাইলট হাইস্কুল চত্বরে বুধবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় থানা পুলিশের উপ-পরিদর্শক রইচ উদ্দীন ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠ জুটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এসবিএফ) কর্মকর্তা শাহাজাহান আলী ও মহিদুল ইসলাম মহিদ জুটিকে ২-০ গেমে পরাজিত করে ১ পয়েন্ট অর্জন করে।
পরবর্তীতে একই দিন দ্বিতীয় খেলায় রইচ ও দীপক শেঠ জুটি মাস্টার হুমায়ুন কবির ও সংস্থার কর্মকর্তা মাহবুবর রহমান জুটিকে ২-০ গেমে পরাজিত করো আরো ১ পয়েন্ট সংগ্রহ করে।
একই কোর্টে অপর খেলায় মাস্টার বাকী বিল্লাহ শাহী ও এসবিএফ (সংস্থা) কর্মকর্তা ফরিদ উদ্দীন জুটি পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল ও প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান জুটিকে ২-০ গেমে পরাজিত করে ১ পয়েন্ট ঘরে তোলে। খেলাসমূহ পর্যায়ক্রমে পরিচালনা করেন খেলোয়াড় ব্যাংকার আল মাহমুদ, এসবিএফ (সংস্থা) কর্মকর্তা ইনছান আলী ও ফরিদ উদ্দীন।

স্কোরার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।

শীতকালিন মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ১ম রাউন্ডের লীগ পর্যায়ের খেলা উপভোগ করেছেন প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার এসএম সাইফুল ইসলাম, মাস্টার শামসুর রহমান লাল্টু, মাস্টার আব্দুস সেলিম, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক মাহাফুজুর রহমান, ক্রীড়া প্রেমী আব্দুল জলিল, পলাশ সহ অসংখ্য দর্শকবৃন্দ।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যায় একই ভ্যেনুতে মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের এ ও বি গ্রুপের মধ্যে একে-অপরের জুটির সাথে প্রতিদ্বন্দীতা শেষে ফলাফলের ভিত্তিতে সেমিফাইনালে গ্রুপ এ- চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি- রানার্স আপ এবং গ্রুপ বি- চ্যাম্পিয়ন ও গ্রুপ এ- রানার্স আপ দলের মধ্যে প্রতিদ্বন্দীতায় জয়ী জুটি ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে।

প্রতিদিনের লীগ ভিত্তিক খেলাসমূহ উপভোগ করার জন্য আয়োজক কমিটি সকল ক্রীড়া প্রেমীদেরকে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা