বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুরারীকাটি হাইস্কুলে বই বিতরণে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী

কলারোয়ায় মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন শনিবার(১ জানুয়ারী ২২’) সকাল ১১ টায় স্কুলের হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধ অনাড়ম্বরভাবে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড” এই চিরন্তন সত্যকে সামনে রেখে, বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উন্নতশীল দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কোমলমতি শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই উপহার পেয়ে নিজেদের খুশিতে আগামীদিনে সু- শিক্ষায শিক্ষিত হয়ে দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি কোভিড-১৯ ( করোনা ভাইরাস) প্রতিরোধে শিক্ষার্থী সহ সকলকে সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান, সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,সহকারি শিক্ষক আব্দুল্যা, মুজিবর রহমান,রুহুল কুদ্দুছ সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক- কর্চারীবৃন্দ, শিক্ষার্থী ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক উজ্জ্বল কুমার মুখার্জী। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সরকারি পাঠ্যবই বিতরণ করা হয।

এদিকে, বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,কলারোয়া সরকারী পাইলট হাইস্কুল,গার্লস পাইলট হাইস্কুল, সেনাবাড়িয়া মাধ্যমিক,সরসকাটি মাধ্যমিক, বামনখালী দ্বি-মুখি, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চন্দনপুর হাইস্কুল, কলারোয়া আলিয়া মাদ্রাসা সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস রোধে আনুষ্ঠানিকতা ছাড়াই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব