বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাস্তার জায়গা দখল করে দ্বিতল ভবন!

সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করার দাপ্তরিক নির্দেশনা থাকলেও সকল নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপদের জায়গা দখলে নিয়ে অদৃশ্য ক্ষমতায় নির্মিত হচ্ছে ঝুকিপূর্ণ দ্বিতল ভবন।

শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা সদরের পশু হাসপাতালে সামনে সরেজমিনে মহাসড়কের জায়গায় অবৈধ ভাবে ভবন নির্মানের এমন দৃশ্য দেখা যায়।

অভিনব কৌশল অবলম্বন করে সরকারি জায়গা দখলে নিয়ে ভবন নির্মানের এমন কারসাজিকে প্রশ্নবিদ্ধ করছে সুশীল সমাজের নাগরিক।
অন্যদিকে উপজেলা পশু হাসপাতালের মধ্যে নির্মাণাধীন ভবনের যত্রতত্র ইট পাথর এবং ময়লা-আবর্জনা ও মিনি পিক-আপ গাড়ি রেখে দখল করা হয়েছে সরকারি হাসপাতালের বেশ কিছু জায়গা। সেখানে নির্মাণাধীন ভবনের যত্রতত্র ইট পাথর এবং ময়লা-আবর্জনা ও ২৪ ঘন্টা গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। এমনকি সরকারি ছুটির দিন থাকলেও হরহামেশাই তালা খুলে হাসপাতালের মধ্যে যাতায়াত করছে ভবন নির্মানের সাথে জড়িত ব্যক্তিরা।

যদি প্রশাসনের নাকের ডগায় ও সরকারি পশু হাসপাতালের মধ্যে এমন ভাবে সরকারি জায়গা দখল হয় এবং সেখানে অবৈধভাবে স্থানীয় পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়াই ঝুঁকিপূর্ণ ভাবে দ্বিতল ভবন নির্মাণ হয় তাহলে আইনের উপর থেকে মানুষ আস্থা হারাবে। সরকারি জায়গা দখল নিয়ে মানুষের চলাচলের ব্যস্ততম রাস্তা অবৈধভাবে দখলদারিত্বের সাথে যারা লিপ্ত হচ্ছে তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সুধিজনেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল হচ্ছে আবার সেখানেই বহুতল ভবনও নির্মাণ হচ্ছে। এসকল নেক্কারজনক কাজের সাথে যে বা যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন।
একদিকে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মান করছে অপরদিকে পশু হাসপাতালের জায়গাও দখল করে অবাধে মালামাল রাখছে তারা এ যেন মগের মুল্লুক পেয়েছে।

কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর অমল কুমার সরকার বলেন, হাসপাতালে জায়গা দখল মুক্ত করার জন্য তাদেরকে বারবার বলা হলেও তারা কোনো কথাই তোয়াক্কা করছে না। অবাধে তারা চলাফেরা করছে এমনকি তাদের মালামাল ও অবৈধভাবে রাখছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, মহাসড়কের রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগে সরোজমিনে গিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি জায়গা দখলে নিয়ে যাতে তারা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করতে না পারে সে জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!