শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ

করোনাকালীন সময়ে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুষ্ঠি রক্ষায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ বিস্কুট বিতরণ করা হয়েছে।

৪ঠা মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মুজিবুর রহমান ও সহকারি শিক্ষক অনুপ কুমার ঘোষ বিস্কুট বিতরণ করেন। সাথে শুভেচ্ছা স্বরুপ ভালবাসার প্রৃতিক গোলাপ ফুল ও করোনা প্রতিরোধের জন্য মাস্ক উপহার দেন।

প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, গত বছর থেকে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তখন থেকে প্রাথমিক ও গন শিক্ষা অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ আর আর এফ নামে একটি সংস্থা স্কুল পিডিং প্রকল্পের আওয়াতায় এই বিস্কুট বিতরন করেন। স্কুল চলাকালিন সময়ে বিস্কুট প্রতিদিন মাথা পিছু এক প্যাকেট দেওয়া হতো। কিন্তুু স্কুল বন্ধ হওয়ার কারণে প্রতিদিন এক প্যাকেট বিস্কুট দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতি মাসে ৩০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, ৮২৫ জন শিক্ষার্থীদের মাঝে ত্রিশ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে। বিস্কুট বিতরণ কালে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকদের গুগল মিট এ্যাপস ডাউনলোডের তাগিদ দেন। যাতে শিক্ষার্থীরা বাড়ি বসে অনলাইনে ক্লাস করতে পারে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যে কোন ধরণের কাজ করে যাবেন। করোনাকালিন সময় ও যতদিন স্কুল না খুলবে ততো দিন বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”