সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ রাসেল দিবস পালিত

কলারোয়ায় শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হয়েছে।

সোমবার ১৮ অক্টোবর সকাল ৮টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এক আলোচনা সভা, বৃক্ষ রোপন, শিশুদের কুইজ প্রতিযোগিতা ও শিশু রাসেলের জিবনী পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকান্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। হত্যা করেছিল বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’

অনুষ্ঠানের শুরুতেই মাওলানা হাবিবুর রহমান পবিত্র কুরআন তেলওয়াত করেন ও পবিত্র গীতা পাঠ করেন এ আর মহিতোষ কর্মকার।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী সহ-সভাপতি শেখ জাকির হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান উপস্থিত ছিলেন। কলারোয়া সরকারি পাইলট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জারিফা বিনতে তোফায়েল শেখ রাসেল এর সংক্ষিপ্ত জিবনী পাঠ করেন। এর পর বিভিন্ন শিশু শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান। বক্তাগণ শিশু শেখ রাসেলের জন্মদিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, শিশু রাসেল আকুতি করে শুধু বাঁচতে চেয়েছিল, তার কোন দোষ ছিলনা, তাকে সেদিন নরপিশাচরা বাঁচতে দেইনি। সকাল ৭টার দিকে শিশু শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল