শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সফল প্রকল্পের কিশোর কিশোরী ক্লাবের পরিচালনা কমিটি গঠন

কলারোয়ায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে সফল প্রকল্প কর্তৃক ২০১৭ সালে প্রতিষ্ঠিত কিশোর কিশোরী ক্লাব হস্তান্তর ও উপজেলা পর্যায়ের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

নতুন গঠিত এ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় শিখা রানী চক্রবর্তী৷

হস্তান্তরিত চারটি ক্লাব হলো, রামকৃষ্ণপুর, দেয়াড়া বেলে মাঠ পাড়া, কয়লা কিশোরী ক্লাব ও জয়নগর কিশোর ক্লাব৷

সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার হলরুমে উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, সলিডারিডাডের প্রোগ্রাম অফিসার সাপ্লাই চেইন মো. মোস্তাফিজুর রহমান, উত্তরণের সাপ্লাই চেইন অফিসার শহিদুল ইসলাম, উত্তরণের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার ফারহানা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪টি কিশোর কিশোরী ক্লাব পরিচালনার জন্য সকলে একাত্মতা প্রকাশ করে স্ব-স্ব ক্লাবের নতুন পরিচালনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং উপজেলার ক্লাব পরিচালনায় কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়৷

উপজেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয় কয়লা ইউনিয়নের শিক্ষক মো. মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় জয়নগরের ইউনিয়নের লিড ফার্মার শিখা রানী চক্রবর্তী৷

টেকনিক্যাল অফিসার নিউট্রিশন রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের এফও খোকন কুমার, নারায়ন হরি, গাজী তৌহিদুজ্জামান, জামাল হোসেন, শেখ জুয়েল পারভেজ প্রমূখ৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত