বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রব বুধবার দুপুর ২ টার সময় তার স্কুলের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান ৫ টি নাশকতা মামলার আসামী। সেই মামলার তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর থেকে আমাকে নানা ভাবে হয়রানী মূলক বিভিন্ন মামলায় জড়ানোসহ আমার অফিস কক্ষে ঢুকে আমাকে জীবন নাশের চেষ্টা করে। আমি সেই হত্যা চেষ্টার মামলা করি কলারোয়া থানায়। সেই মামলায় সে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আ: রকিব চার্জশীট ভূক্ত আসামী। আর শিক্ষক মনিরুজ্জামান যে মামলা আদালতে আমার বিরুদ্ধে করেছিল সেটা মিথ্যা প্রমাণীত হয়ে আদালত খারিজ করে দেন। আমি সেই মিথ্যা মামলা করার কারনে মানহানীর মামলা করি। যেটা বর্তমানে পিবিআই তদন্ত করছে। এর মধ্যে পিবিআই তদন্তে আসছে খবর পেয়ে আমার বিরুদ্ধে গত মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে আমাকেসহ স্কুলের কিছু শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হয়রানীমূলক সংবাদ সম্মেলন করে। যাতে আমার স্কুলের সুনাম নষ্ট হয়। তিনি আরও বলেন, গত চারদিন আগে আলাইপুর নামক স্থানে সে মটরসাইকেল দূর্ঘটনার কবলে পড়ে নিজ ফেসবুক আইডিতে দুর্ঘটনার কথা উল্লেখ করেন।

অথচ মঙ্গলবার আমাকে হয়রানী করার জন্য সাতক্ষীরা প্রেস ক্লাবে পিটিয়ে আহত করার মিথ্যা কথা বলে সংবাদ সম্মেলন করেছেন। যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি সাংবাদিক ভাইদেরকে প্রকৃত ঘটনা তদন্ত করে দেখে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রশাসনের কাছে তার উপযুক্ত বিচার দাবী করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!