শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সুজন’র পৌর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সুজন’ কলারোয়া পৌর কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে কলারোয়া আলিয়া মাদরাসার অফিসকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা সুজনের সভাপতি প্রফেসর মো. আবু নসর।

সভায় বক্তব্য রাখেন সুজনের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এবিএম সেলিম, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ রোকনুজ্জামান, সাতক্ষীরা পৌর কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক, সুজনের কলারোয়া উপজেলা সহ.সভাপতি সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

পরে এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিবকে সভাপতি, অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক, প্রভাষক শফিউর রহমান পলাশ ও প্রভাষক আরিফ মাহমুদকে সহ.সভাপতি, এডভোকেট শিহাব মাসুদ সাচ্চুকে সাধারণ সম্পাদক, সহ.সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক আরিফুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, সদস্য এডভোকেট শেখ কামাল রেজা, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক আবদুল কাদের মাহমুদুল হক, শহিদুজ্জামান, সাঈদ মীর্জা, মাওলানা জিয়াউল হক যুক্তিবাদী, মোস্তাফা হোসেন বাবলু, মোজাহিদুল ইসলাম, মোজাফফর হোসেন পলাশ, তাজ উদ্দিন রিপন, আবদুল আজিজসহ ২১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর দুই বছর মেয়াদি কলারোয়া পৌর কমিটি গঠনের জন্য নাম প্রস্তাব করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল