শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’কে দুইটি অক্সিজেন সিলিন্ডার দিলেন ভাই-বোন

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’কে দুইটি অক্সিজেন সিলিন্ডার সহ সংযুক্ত সামগ্রী দিলেন পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সিরাজুল হকের দুই সন্তান মনজুরুল হক ও শারমিন আক্তার সম্পা।

দাতা ভাই ও বোন পেশাগত কারণে ঢাকাতে অবস্থান করায় রবিউল ইসলাম ও অলিউজ্জামান জিসানের মাধ্যমে মঙ্গলবার দুপুরে ‘সেবা’র প্রধান উপদেষ্টা এডভোকেট শেখ কামাল রেজার কাছে ২টি অক্সিজেন সিলিন্ডার সহ সংযুক্ত সামগ্রী হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ‘সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব মামুন, প্রভাষক বিএম ফিরোজ, ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা আবুল হোসেন, ‘সেবা’র দাফন টিমের সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটু, গোলাম মোস্তফা রিগ্যান, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন প্রমুখ।

এমন মহৎ কাজে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহবান জানান ‘সেবা’র প্রধান উপদেষ্টা এডভোকেট কামাল রেজা।

উল্লেখ, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’ কলারোয়ায় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর করোনাকালে মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ ও সচেতনতা সৃষ্টি অনেকেই করেছেন। তবে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন-সৎকার কাজে কোন সংগঠন বা ব্যক্তি এগিয়ে আসতে দেখা যায় নি। ঠিক তখন লাশের শেষকৃত্যে কাজে সম্পৃক্ত করেছে ‘সেবা’। ‘সেবা’র দাফন ও সৎকার টিমের সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কলারোয়ায় এ পর্যন্ত করোনা ও উপসর্গে মারা যাওয়া মুসলিম-হিন্দু ব্যক্তিদের লাশ গোসল-ধোয়া, কাফন-দাফন, শশ্মানে শেষকৃত্য সম্পন্ন করে চলেছেন। ‘সেবা’র সেবায় সম্প্রতি যুক্ত হয়েছে অক্সিজেন-অক্সিমিটার। অসুস্থ অসহায় সাধারণ মানুষের ক্রান্তিকালে তাৎক্ষণিক অক্সিজেন সেবা দিতে এই প্রয়াস। কলারোয়ার এক শুভাকাঙ্ক্ষীর দেয়া প্রথম একটি অক্সিজেন সরঞ্জাম দিয়ে এই কার্যক্রমের পথচলা শুরু করে ‘সেবা’। আর আজ দুই ভাই-বোন আরো দুইটি অক্সিজেন সরঞ্জাম হস্তান্তর করলো।’

‘সেবা’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২৪ ঘন্টার যেকোনো সময় জরুরী মুহূর্তে অক্সিজেন সেবা অব্যাহত থাকবে।’

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল