শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব জন্মশত বর্ষ

কলারোয়ায় ১’শ জন ভূমিহীন পাচ্ছেন ভূমি ও গৃহ ।। কর্মসূচীর উদ্বোধন

কলারোয়ায় ভূমিহীন হতদারিদ্রদের মাঝে ভূমি প্রদান করে সেখানে গৃহ নির্মাণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর বেলা ১টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান।

‘মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে’ রাজপুর চৌরাস্তার খাটাল মোড় নামক ওই স্থানে ভূমিহীন হতদারিদ্র আব্বাস আলী ফকিরকে দেয়া জমিতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সেখানে ৮টি গৃহ নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) নিরঞ্জন কুমার রায়, আ.লীগ নেতা আব্দুর রহিম, ইউপি সদস্য হাশেম আলী, সাংবাদিক সরদার জিল্লুরসহ উপকারভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা।

অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যাদের জমি নাই তাদের ২শতক করে জমি দিয়ে সেই জমিতে ১লাখ ৭৫হাজার টাকার মধ্যে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। আজ (মঙ্গলবার) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্যারের নেতৃত্বে জেলাব্যাপী এর শুভ উদ্বোধন করা হচ্ছে। আমরা আশা করছি আগামি ১মাসের মধ্যে জেলাব্যাপী ১হাজার ঘর নির্মাণ সম্পন্ন হবে।’
তিঁনি আরো বলেন, ‘যারা ঘর পাচ্ছেন তারা নিজেরাই গৃহ নির্মাণের দেখভাল করবেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তদারকি করবেন।’

ইউএনও মৌসুমী জেরীন কান্তা জানান, ‘উপজেলাব্যাপী প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৩০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৭০টি গৃহ নির্মাণের বরাদ্দ রয়েছে। সর্বমোট ১০০টি গৃহ নির্মাণ করা হবে।’
তিঁনি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে ২শতক করে খাস জমি প্রদান ও গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।’

উদ্বোধন শেষে উপকারভোগী হতদারিদ্রদের সাথে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা। জমি-গৃহ পাওয়া উপকারভোগী আব্বাস আলী ফকির খুশিতে আবেগাপ্লুত হয়ে বঙ্গবন্ধু ও সরকারের প্রশংসা করে নিজের লেখা-সুর করা একটি বাউল গান গেয়ে পরিবেশন করেন।

এদিকে, এর আগে পার্শ্ববর্তী এলাকায় ৪০দিনের কর্মসূচি (কর্মসৃজন) এর কাজের খোঁজখবর নেন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন