বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১০ টি স্বর্ণেরবারসহ আটক -১

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১০০ ভরি ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ এক কুখ্যাত চোরাকাবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাতে কলারোয়া সীমান্তের ব্রজবাক্স বাজার থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি কলারোয়া উপজেলার মুরারীকাটি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ব্রজবাক্স বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মনিরুল ইসলাম নামের এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০ গ্রাম)। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা।

তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা