শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোয়া কামনা

কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টুর ওপেন হার্ট সার্জারি রবিবার

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ওপেন হার্ট সার্জারি রবিবার। তার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে। এরমধ্যে ৩টি গুরুতর। রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান লাল্টুর ভাই কলারোয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান।

আমিনুল ইসলাম লাল্টু মোবাইল ফোনে জানান, ‘রবিবার সকাল ৭টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে প্রধান কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবির অপারেশন করবেন। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা আমাকে যদি ফিরিয়ে আনেন, তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে হাসিমুখে। কলারোয়া উপজেলাবাসী সুখে ও শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। সুখে থাকবে আমার শুভাকাঙ্খীরা। সবাইকে অনুরোধ করছি আমাকে ক্ষমা করবেন।’

উল্লেখ্য কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু সম্প্রতি কলারোয়ার বাসায় বুকে ব্যথা অনুভব করলে সাতক্ষীরায় নেয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হার্টের ৫টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে ৩টি গুরুতর আর অপর দু’টি অবস্থাও ভালো নয়। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার সকালে তার ওপেন হার্ট সার্জারি তথা বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

এদিকে, শনিবার বিকেলে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মাকের্ট চত্বরে গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে সমাবেশ শেষে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, শেখ জাকির হোসেন, শেখ মোসলেম আহমেদ, আমজাদ হোসেন, মাস্টার আসাদুজ্জামান, ডালিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ