রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টুর সুস্থতায় দোয়া অনুষ্ঠান

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সুস্থতায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫টায় কলারোয়া পৌর সদরের মুরারীকাটি লাল্টুর নিজ গ্রামের হাবুজেল মোড়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), আমিনুল ইসলাম লাল্টুর পিতা সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার সরদার।

অনুষ্ঠান সাবেক ছাত্রনেতা সরদার ইমরান হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার নবাগত কাউন্সিলর যুবনেতা শফিউল আলম শফি, সাংবাদিক আনোয়ার হোসেন, মুরারীকাঠি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আহমেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি মারুফ আহমেদ জনি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সরদার জিল্লুর, জুলফিকার আলি, রাজু রায়হান।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় মুরারীকাঠি হাটখোলা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা শামিমুজ্জামান টিপু।

এর আগে হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় গত ১৪ আগস্ট দুপুরে বিমানযোগে ঢাকা পৌছে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লাল্টু। আজ ২২ আগস্ট সকালে তার ওপেন হার্ট সার্জারী করানো হয়। এখবর লেখা পর্যন্ত আমিনুল ইসলাম লাল্টুর অপারেশন সফল হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সুস্থতা ও রোগ মুক্তিতে উপজেলার বিভিন্ন স্থানের মসজিদ মাদ্রাসা গুলোতে ধারাবাহিক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত