শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে-পাশে যত্রতত্র মূত্রত্যাগ, পরিবেশ নষ্ট

কলারোয়া উপজেলার প্রাণকেন্দ্র ফুটবল মাঠের ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে স্থাপিত কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ “স্বাধীনতা”। ২০০১ সালের ৬ জুলাই এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন বাণিজ্যমন্ত্রী মো. আব্দুল জলিল (বর্তমানে তিনি প্রয়াত)।

জাতীয় দিবস গুলোতে এই স্মৃতিস্তম্ভ আলোকসজ্জায় সেজে ওঠে। কিন্তু বছরের বাকি দিনগুলোতে থাকে না কোনো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ। ইদানীং এর ঠিক উত্তর পাশে অর্থাৎ পাইলট হাইস্কুল মার্কেটের দেয়াল সংলগ্ন এবং ফুটবল মাঠের দক্ষিণ পাশের ফটকের পার্শ্বস্থানে দিন-রাত সবসময় অনেকেই প্রস্রাব করছেন। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের এলাকায়।

এছাড়া উক্ত স্থানে ময়লা ও আবর্জনা ফেলা হচ্ছে যত্রতত্র। ময়লা ও প্রস্রাস করার বিষয়টাকে এক রকম নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে দিনের আলোয় কিংবা রাতের আধারেও।

বিকেলে ওই মাঠে শত শত বিভিন্ন বয়সী মানুষ খেলাধূলা করেন। শিশুদের নিয়ে ঘোরেন। তাদের খেলাধূলা কিংবা বাচ্চাদের নিয়ে ঘোরাও বিনষ্ট হচ্ছে মাঠে কোনায় যত্রতত্র প্রস্রাব করার ফলে। তারাও বিষয়টি নিয়ে বিরক্ত।

উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ ‘স্বাধীনতা’ এর সামনে ও পাশেই এমন কর্মকাণ্ডে সচেতন নাগরিক মর্মাহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘অনেক দিন লক্ষ্য করছি এখানে যেকোনো সময় যেকেউ এসে প্রস্রাব করে চলে যাচ্ছে। এটা একদিক থেকে নৈতিক অবক্ষয়ের কারণ হচ্ছে এবং অপরদিক থেকে স্মৃতিস্তম্ভের প্রতি সম্মানের হানি ঘটছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত