রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া চকজয়নগর ওয়ার্ডের শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

কলারোয়া চকজয়নগরের শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭অক্টোবর) বিকাল ৫টায় কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা বাজারে মাজেদ মার্কেটে ৮নং চকজয়নগর ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১নং জয়নগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মনিরউদ্দীন মোড়ল ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড শ্রমিকলীগের আহবায়ক ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, ২নং ওয়ার্ড শ্রমিকলীগের আহবায়ক শহিদুল ইসলাম মালী, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব কেসমত মালী, ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের আহবায়ক যোহন সরকার, যুগ্ম আহবায়ক বাবলুর রহমান, সদস্য সচিব রঞ্জন সরকার, ৯নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি গাজী সদস্য সচিব শফিকুল ইসলামসহ আওয়ামীলীগের অসংগঠনের নেতৃবৃন্দ।

পরে আলমগীর হোসেনকে আহবায়ক ও তপন মন্ডলকে যুগ্ম আহবায়ক এবং নুর আলী সানাকে সদস্য সচিব করে ৮নং ওয়ার্ড শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজী।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত