রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজের উপদেষ্টা হলেন আখতার আসাদুজ্জামান

পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ডটকম-এর উপদেষ্টা মনোনীত হয়েছেন আখতার আসাদুজ্জামান (চাঁন্দু)।

সম্প্রতি কলারোয়া নিউজের এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে তিনি উপদেষ্টা হিসেবে মনোনীত হন।

কলারোয়া নিউজের উপদেষ্টা মনোনীত হওয়ার পর আখতার আসাদুজ্জামান জানান, ‘বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কলারোয়া নিউজ আগামি দিনগুলিতে আরও বলিষ্ট ভূমিকা রাখবে বলে আশা করি। কলারোয়া নিউজের সম্পাদক আরিফ মাহমুদ সহ সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমে অনলাইন পত্রিকাটি আজ আস্থার জায়গায় পৌঁছেছে। ইতোমধ্যে নিউজ পোর্টালটি বেশ পাঠকপ্রিয়তাও অর্জন করেছে।’

দলমত নির্বিশেষে সবাইকে খবরের সঙ্গী করে কলারোয়া নিউজের পথচলার প্রত্যয়ে সাংবাদিকতায় নতুন দিগন্ত উম্মোচন করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আখতার আসাদুজ্জামান চাঁন্দু ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী পদক পান। শিক্ষা মন্ত্রণালয়ের মোবাইল ট্রেনিং রিসোর্চ টিমের বিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে দেশের বিভিন্ন উপজেলায় পিছিয়ে পরা স্কুল-মাদরাসার মানোন্নয়নের কাজ করেছেন। সৃজনশীল প্রশ্নপত্রের বিজ্ঞান বিষয়ের মাস্টারট্রেইনার ও সৃজনশীল প্রশ্নপত্রের শিক্ষক প্রশিক্ষণ মেন্যুয়াল তৈরিতে বিজ্ঞান বিষয়ে কাজ করছেন।

আখতার আসাদুজ্জামান কলারোয়া উপজেলা স্কাউটসের সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুর্নীতি প্রতিরোধে উপজেলা পর্যায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রেরিত বিভিন্ন কর্মসূচী সফলতার সঙ্গে তার নেতৃত্বে সম্পন্ন করায় কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ২০১৭ সালে খুলনা বিভাগে শ্রেষ্ঠত্বের তালিকায় তৃতীয়, এবং ২০১৮ সালে ১ম স্থান অধিকার করেন।

২০১৬ ও ২০১৮ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবনে আখতার আসাদুজ্জামান ২ কন্যা সন্তানের জনক। কন্যাদের একজন যারীন তাসনীম প্রীমা মাধ্যমিক পর্যায়ে স্কাউটসে সর্বোচ্চ খেতাব প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড-২০১৫ এবং কনিষ্ঠ কন্যা রাইসা মাহজাবীন প্রভাব প্রাথমিক স্তরের কাব স্কাউটসে সর্বোচ্চ খেতাব শাপলা অ্যাওয়ার্ড-২০১৮ পাওয়ার জন্য মনোনীত হয়।

আখতার আসাদুজ্জামান ১৯৯৪ সালের ১৪ ডিসেম্বর সহকারি শিক্ষক হিসেবে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তারপর ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি প্রধান শিক্ষক হিসেবে একই প্রতিষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা