বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমেন আর নেই

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের (বর্তমানে সরকারি) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আব্দুল মোমেন ইন্তেকাল করেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) ভোররাত পৌনে ৪টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শেখ আব্দুল মোমেনের বাড়ি সাতক্ষীরা সদরের বাঁকালে। তিনি স্বাধীনতারপূর্ব থেকে সুদীর্ঘকাল কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে ২০০২ সালে অবসরগ্রহন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল মোমেন দীর্ঘদিন বার্ধক্যজনিতসহ সম্প্রতি ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অতিসম্প্রতি হৃদরোগেও আক্রান্ত হন তিনি। সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরার সিসি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সোমবার জোহরের নামাজের পর মরহুমের প্রথম জানাযা নামাজ তার প্রিয় কর্মস্থল কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন।
জানাযা নামাজ পরিচালনা করেন মরহুমের প্রাক্তন সহকর্মী মাওলানা গোলাম রসুল শাহী।

মাস্টার মাওলানা আকবর আলী ও মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহীর পরিচালনায় জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মরহুমের বড় পুত্র শেখ সাইফুল ইসলাম প্রিন্স প্রমুখ।


জানাযা নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ইমান আলী শেখ, শেখ আব্দুল মাজেদ, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, শেখ শরীফুজ্জামান তুহিন, সাইফুল ইসলাম বাবু, মমতাজুল ইসলাম চন্দন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শেখ রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ জাভিদ হাসান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রভাষক সাংবাদিক আরিফ মাহমুদ, মাস্টার আব্দুর রকিব, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মন্জুরুল করিম, মহিদুল ইসলাম মহিদ, নিয়াজ খান প্রমুখ।


প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার উৎপল কুমার সাহাসহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্খীবৃন্দ।

এদিন আসর নামাজের পর মরহুমের নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত