সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন জাহাঙ্গীর, শফি ও ফারহানা

কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন ৩ কাউন্সিলর।
তারা হলেন- যথাক্রমে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর জিএম শফিউল আজম শফি ও ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্যানেল মেয়র নির্বাচন করা হয়।

সভায় ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ওই প্যানেল নির্বাচিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

এদিকে, নয়া নির্বাচিত তিন প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, শফিউল আজম ও ফারহানা হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়রসহ অন্য কাউন্সিলররা। অনুরূপভাবে প্যানেল মেয়ররাও পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা