শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত

কলারোয়া পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া পৌরসভার আয়োজনে ও অগ্রগতি সংস্থার সহযোগীতায় বুধবার (২৯ জুন) বেলা ৪ টায় পৌরসভা মিলনায়তনে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

প্রধান অতিথি বক্তব্যে তিনি, পৌরসভার উন্নয়ন ও নিন্ম আয়ের জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সামাজিক নিরাপত্তার সাথে সাথে জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি পৌরসভার মান উন্নয়নে নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ পৌরবাসিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

অধিবেশনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য শেষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ২০২২-২৩ অর্থ বছরের ২৫ কোটি ৯ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা ৭৪ পয়সার বাজেট ঘোষনা করেন।

বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা আ’লী সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হেসেন হেলাল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান, কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, পৌর কাউন্সিলর জিএম শফিউল আলম, কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর সচিব তুষার কান্তি দাস, পৌর কাউন্সিলর যথাক্রমে ফারহানা হোসেন, শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন নিলু, সন্ধ্যা রানী বর্মন, দিতি খাতুন, ইমাদুল হক, আলফাজ হোসেন, আসাদুজ্জামান তুহিন, কপাই সভাপতি শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, পৌর আ’লীগ সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, জুলফিকার আলী, তরিকুল ইসলাম, কবি আজগর আলী, শিল্পী শিলা রানী হালদার, অবসরপ্রাপ্ত ব্যাংকার ছদরউদ্দীন, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা মাস্টার সাহাদাৎ হোসেন সহ পৌর কর্মকর্তা, অগ্রগতি ও উত্তরন সংস্থার কর্মকর্তা, সূধিবৃন্দ ও পৌর নাগরিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কর নির্ধারক নাজমুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব