শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভা নির্বাচনে সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

কলারোয়া পৌরসভার আসন্ন সাধারন নির্বাচনে এলাকার বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভা সাধারন নির্বাচন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠানের লক্ষ্যে পৌরসভা (নির্বাচন আচারণ) বিধিমালা ২০১৫ এর বিধি-৫ অনুসারে প্রচারণার সময় কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

এমনকি প্রতীক বরাদ্দের পূর্বে প্রচারণা চালানো যাবে না বলে জানান। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কলারোয়া পৌর সদরে মাংকিং করে প্রচারণার মাধ্যমে তিনি আরও জানান, আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, লিফলেট, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে নিজ খরচে আগামী ১৮ ডিসেম্বর রাত ১২ টার মধ্যে অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্দেশ অমান্যকারীদের স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিালা, ২০১০ এর ৮৪ বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রচার করা হয়।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, আগামী ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভা সাধারন নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কতৃক সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলা নির্বাচন অফিস বদ্ধপরিকর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত