শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুগিবাড়ী মোড়ে কর্মীসভা অনুষ্ঠিত

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুগিবাড়ী মোড়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকালে পৌর সভার ৬নং ওয়ার্ডের যুগিবাড়ী মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ওয়াহেদুল ইসলাম খান সজিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না ,আ’লীগ নেতা রফিকুল ইসলামসহ ওয়ার্ড আ’লীগ নেতা-কর্মী ও অসংখ্য সমর্থকবৃন্দ।

সভায় বক্তারা, আগামী ৩০ জানুয়ারী পৌর নিবার্চনে সকল স্তরের আ’লীগ নেতা-কর্মীদের মেয়র পদে বিরোধী প্রার্থীদের অপরাজনীতির কৌশলকে মোকাবেলা করে আ’লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে বিপুল ভোটে জয়ী করে পৌর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত