রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় আগামি ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন করেছে কয়েক শতাধিক নারী-পুরুষ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ, কলারোয়া উপজেলা ও পৌর শাখার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ব্যানারে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন ও শ্লোগানের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের পরিবর্তেন দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর সদরের ৩নং ওয়ার্ড গদখালীর জামাল হোসেন, ইকবাল হোসেন, মুকুল শেখ, আলী হোসেন, ৭নং ওয়ার্ড মুরারীকাটির আবুল কাশেম, জবেদা খাতুন, ১নং ওয়ার্ড তুলশীডাঙ্গার মুন্নী আরা, জাহানারা খাতুন, আবেদা খাতুন, ২নং ওয়ার্ড তুলশীডাঙ্গার হোসনে আরা, পারভীন, ৮নং ওয়ার্ড মুরারীকাটির জোহরা খাতুন, হাজিরা খাতুন, আকলিমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কয়েক শতাধিক নারী-পুরুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা